সম্পূর্ণ বিনা খরচে বিয়ের আয়োজন। বর-কনের জন্য বিয়ের পোশাক থেকে শুরু করে বিয়ের আনুষাঙ্গিক সব কিছু দেওয়া হবে বিনামূল্যে। বিয়ের আয়োজনে বর-কনের পক্ষ থেকে ১০০ জন অতিথি খাওয়ানোর পাশাপাশি দেওয়া হবে কক্সবাজারে ফ্রি হানিমুন প্যাকেজও। শর্ত শুধু বিয়েটি যৌতুকবিহীন ও নির্ধারিত দেনমোহর নগদ পরিশোধ করতে হবে। সুন্নাহ অনুযায়ী অভিনব এই বিয়ের আয়োজন করেছে চট্টগ্রামের আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।
তবে, যাকে জীবনজীবনসঙ্গী করতে চান, তাকে পছন্দ করে নিয়ে আসার দায়িত্ব অবশ্য আপনার নিজের।
আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের এই ব্যবস্থাপনায় থাকছে ৭টি সুবিধা। এগুলো হলো-
- বিয়ের রেজিস্ট্রেশন ফি দিতে হবে না বরকনে বা তার পরিবারকে
- বর কনের পোশাক দেবে সংস্থাটি
- কনের সাজ, প্রসাধনী ও গয়নার ব্যবস্থাও হবে
- প্রতি বিয়েতে ১০০ জন অতিথির আপ্যায়নের ব্যবস্থাও থাকবে
- কমিউনিটি সেন্টারের ভাড়া দেবে সংস্থাটি
- বিবাহ পরবর্তী আকর্ষণ হিসেবে আছে কক্সবাজারে হানিমুনের সুযোগ
- বিয়ের পর নতুন পরিবেশে মানিয়ে নিতে আছে ফ্রি কাউন্সিলিং সেবার ব্যবস্থা
চলমান জানুয়ারি মাসের ১৮ তারিখ শনিবার বসবে এই বিয়ের আসর। তবে এজন্য আগেই রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করতে হবে ১০ জানুয়ারির মধ্যে।
নিচে রেজিস্ট্রেশন লিংক: https://ashfoundation.ngo/events/register/27/?
উল্লেখ্য, সেবামূলক ও অলাভজনক প্রতিষ্ঠান আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে তাদের কার্যক্রম পরিচালনা করে।