জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির বর্তমান সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমানকে সভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসানকে সাধারণ সম্পাদক করে নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে মর্মে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে। তবে অনুসন্ধানে জানা গেছে, বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন গণমাধ্যমকে বিজ্ঞপ্তিটির বিষয়ে নিশ্চিত করে জানান, "সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরতে থাকা এই প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়া। তবে খুব শীঘ্রই যেকোনো সময়ে কেন্দ্রীয় ছাত্রদলের নতুন কমিটি পুনর্গঠনের ঘোষণা আসতে পারে।"
উল্লেখ্য, মূলধারার রাজনীতি ও সামাজিক মাধ্যমে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ছড়ানোর মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করার একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ছাত্রদলের নতুন কোনো কেন্দ্রীয় কমিটির অনুমোদন দেওয়া হলে তা আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে অথবা দলের নিজস্ব প্ল্যাটফর্মে জানানো হবে বলে জানানো হয়েছে।