ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচটি ছাত্রী হলসহ ১৮টি হল শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে দীর্ঘ চার বছর পর প্রাণ ফিরে পেল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এর আগে ২০১৬ সালের ডিসেম্বর মাসে ১৮টি হলে ছাত্রলীগের কমিটি হয়েছিল।
বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে ১ বছরের জন্য হল কমিটি ঘোষণা করা হয়। আগের কমিটির মেয়াদ শেষ হয় ২০১৭ সালের ডিসেম্বরে।
ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি সনজিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সই করা কমিটির তালিকা তারা নিজ নিজ ফেসবুকের টাইমলাইনে শেয়ার করেছেন।
বিশ্ববিদ্যালয়ের ১৩টি ছাত্র হলের নেতৃত্বে যারা
মাস্টারদা সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সভাপতি হয়েছেন মারিয়াম জামান খান সোহান ও সাধারণ সম্পাদক সিয়াম রহমান। হাজী মুহাম্মদ মুহসীন হলের সভাপতি হয়েছেন শহিদুল হক শিশির ও সাধারণ সম্পাদক মুহাম্মদ হোসেন। শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের সভাপতি হয়েছেন কামাল উদ্দীন রানা ও সাধারণ সম্পাদক রুবেল হোসেন।
এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সভাপতি হয়েছেন মেহেদী হাসান শান্ত ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। স্যার এ এফ রহমান হলের সভাপতি হয়েছেন মো. রিয়াজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুনায়েম শাহরিয়ার মুন। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সভাপতি হয়েছেন আজহারুল ইসলাম মামুন ও সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম শান্ত।
পল্লিকবি জসীমউদ্দীন হলের সভাপতি হয়েছেন মো. সুমন খলিফা ও সাধারণ মো. লুৎফুর রহমান। সলিমুল্লাহ মুসলিম হলের সভাপতি তানভীর শিকদার ও সাধারণ সম্পাদক মিশাত সরকার। বিজয় একাত্তর হলে সভাপতি সজীবুর রহমান সজীব ও সাধারণ সম্পাদক আবু ইউনুস।
জগন্নাথ হলের সভাপতি হয়েছেন কাজল দাস ও সাধারণ সম্পাদক অতনু বর্মণ। ফজলুল হক মুসলিম হলের সভাপতি হয়েছেন আনোয়ার হোসেন নাঈম ও সাধারণ সম্পাদক আবু হাসিব মুক্ত। শহীদুল্লাহ হলের সভাপতি জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম এবং অমর একুশে হলের সভাপতি এনায়েত এইচ মনন ও সাধারণ সম্পাদক ইমদাদুল হাসান সোহাগ।
পাঁচটি ছাত্রী হলের নেতৃত্বে যারা
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখা ছাত্রলীগের সভাপতি হয়েছেন কোহিনূর আক্তার রাখি, সাধারণ সম্পাদক সানজিদা ইয়াসমিন। বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল শাখা ছাত্রলীগের সভাপতি রাজিয়া সুলতানা কথা, সাধারণ সম্পাদক জান্নাতুল হাওয়া আঁখি। কবি সুফিয়া কামাল হল শাখার সভাপতি পূজা কর্মকার, সাধারণ সম্পাদক রিমা আক্তার ডলি (লাবিসা)। শামসুন নাহার হল শাখা ছাত্রলীগের সভাপতি হয়েছেন খাদিজা আখতার ঊর্মি, সাধারণ সম্পাদক নুসরাত রুবাইয়াত নীলা। রোকেয়া হল শাখা ছাত্রলীগের সভাপতি আতিকা বিনতে হোসেন, সাধারণ সম্পাদক অন্তরা দাস পৃথা।