জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা (রাফি) মারা গেছেন।
বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। রাফির মৃত্যুর বিয়ষটি নিশ্চিত করেছে এনসিপির জাতীয় ছাত্রশক্তি বগুড়া জেলার (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
পরিবারিক সূত্রে জানা যায়, রাতে অসুস্থতা অনুভব করলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ৩টার দিকে তিনি মারা যান। তার দুই শিশু সন্তান রয়েছে।
রাফিয়া সুলতানা রাফি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ২০১৯ সালে রোকেয়া হল ছাত্রসংসদ নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী হন। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।
তার জানাজার নামাজ আজ বাদ আসর বগুড়ার গাবতলীর আটবাড়িয়া পীরগাছায় তার বাবার বাড়িতে অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, বগুড়া জেলা শাখার আহবায়ক ইঞ্জিনিয়ার এমএসএ মাহমুদ এবং সদস্য সচিব সুলতান মাহমুদ রাফিয়া রাফির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করেন।



