আর্জেন্টাইন সমর্থকদের ফ্রি আইনি সেবার ঘোষণা

ফুটবল বিশ্বকাপ ঘিরে কক্সবাজারে ফুটবলপ্রেমীদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন একজন আইনজীবী।

আর্জেন্টিনা সমর্থকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আইনি পরামর্শসহ বিভিন্ন ধরনের আইনি সেবা প্রদানের ঘোষণা দিয়েছেন কক্সবাজার জেলা দায়রা জজ আদালতের আইনজীবী শিপ্ত বড়ুয়া।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘অফার! অফার! আর্জেন্টাইন সাপোর্টারদের জন্য আইনি পরামর্শ ও আইনি যে কোনো সার্ভিস ফ্রি।’

এ বিষয়ে শিপ্ত বড়ুয়া জানান, আর্জেন্টিনা দলের প্রতি ভালোবাসা ও সমর্থকদের প্রতি আন্তরিকতা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে এ ঘোষণা ইতোমধ্যে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বিষয়টিকে ব্যতিক্রমী ও অভিনব উদ্যোগ বলে উল্লেখ করছেন। এছাড়া এমন ব্যতিক্রমী ঘোষণায় আর্জেন্টাইন সমর্থকদের অনেকের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে।