দুই মহাতারকাকে ছাড়াই মাঠে নামছে কানাডা ও বসনিয়া

দুই দলের অন্যতম সেরা দুই ফুটবলারকে ছাড়াই মাঠে নামছে কানাডা ও বসনিয়া-হার্জেগোভিনা। ইনজুরির কারণে কানাডার তারকা ডিফেন্ডার আলফন্সো ডেভিস দলে জায়গা পাননি। অন্যদিকে অভিজ্ঞ স্ট্রাইকার এডিন জেকোকে শুরুর একাদশে রাখেনি বসনিয়া।

হ্যামস্ট্রিং ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় বায়ার্ন মিউনিখ তারকা ডেভিসকে বিশ্রামে রাখা হয়েছে। তবে দীর্ঘদিন ধরে একসঙ্গে খেলার অভিজ্ঞতা এবং স্বাগতিক মাঠের সুবিধাকে কাজে লাগিয়ে জয় তুলে নেওয়ার লক্ষ্য কানাডার। দলের আক্রমণভাগে নেতৃত্ব দেবেন দেশের সর্বোচ্চ গোলদাতা জোনাথন ডেভিড।

অন্যদিকে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া বসনিয়া-হার্জেগোভিনা শুরু থেকেই জেকোকে মাঠে নামাচ্ছে না। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে অভিজ্ঞ এই ফরোয়ার্ডকে বদলি হিসেবে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কানাডার একাদশ

ম্যাক্সিম ক্রেপিউ (গোলরক্ষক), অ্যালিস্টার জনস্টন, লুক ডি ফুগেরোলেস, ডেরেক কর্নেলিয়াস, রিচি লারিয়া, স্টিফেন ইউস্তাকিও, ইসমাইল কোনে, লিয়াম মিলার, জোনাথন ডেভিড, তানি ওলুওয়াসে ও তাজন বুকানন।

বসনিয়া-হার্জেগোভিনার একাদশ

নিকোলা ভাসিলজ (গোলরক্ষক), তারিক মুহারেমোভিচ, সাইদ কোলাসিনাক, অমর দেদিক, নিকোলা কাতিচ, ইভান বেসিক, বেঞ্জামিন তাহিরোভিচ, অমর মেমিচ, এরমেদিন দেমিরোভিচ, এসমির বাজরাকতারেভিচ ও জোভো লুকিক।