গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপে আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে টানা দুই জয় তুলে নেওয়ার পরই শেষ ষোলো নয়, সরাসরি রাউন্ড অব ৩২ নিশ্চিত করে লিওনেল মেসির দল। পরে জর্ডান-আলজেরিয়া ম্যাচের ফলাফলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেও নিজেদের অবস্থান পাকাপোক্ত করে তারা।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, “জে” গ্রুপের শীর্ষ দল হিসেবে আর্জেন্টিনা রাউন্ড অব ৩২ এ মুখোমুখি হবে “এইচ” গ্রুপের রানার্সআপ দলের। তবে সেই প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি।
“এইচ” গ্রুপে রয়েছে স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে ও সৌদি আরব। শেষ রাউন্ডের ম্যাচগুলোর ফলাফলের ওপর নির্ভর করছে কে হবে গ্রুপ রানার্সআপ এবং আর্জেন্টিনার নকআউট প্রতিপক্ষ।
এদিকে আর্জেন্টিনার রাউন্ড অব ৩২ ম্যাচের ভেন্যু ও সময়সূচি ইতোমধ্যে নির্ধারিত হয়েছে। আগামী ৪ জুলাই মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ম্যাচটি।
বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো, এই ভেন্যুটি লিওনেল মেসি ও রদ্রিগো দে পলের ক্লাব ইন্টার মিয়ামির পরিচিত মাঠ হিসেবে পরিচিত। ফলে পরিচিত পরিবেশেই নকআউট মিশন শুরু করার সুযোগ পাচ্ছে আর্জেন্টিনা।
এখন নজর “এইচ” গ্রুপের শেষ দুই ম্যাচে। স্পেন-উরুগুয়ে এবং সৌদি আরব-কেপ ভার্দে ম্যাচের ফলাফলই নির্ধারণ করবে আর্জেন্টিনার রাউন্ড অব ৩২ এর প্রতিপক্ষ।