ইংল্যান্ডের দেওয়া পাহাড়সম টার্গেটে ইনিংস ব্যবধানে হার পাকিস্তানের

মুলতান টেস্টে ইংল্যান্ডের কাছে পরাজয় মেনে নিতে হলো পাকিস্তানকে। শুরুটা ভালো করলেও প্রথম ইনিংসে ইংল্যান্ডের পাহাড়সম রানের কাছে দাড়াতেই পারলো না পাকিস্তান। নিজেদের মাঠে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমে বেশ ভালো সূচনায় পেয়েছিল পাকিস্তান। তবে ইংল্যান্ডের ব্যাটিং তান্ডবে সব আশা একদম ভূলন্ঠিত হয়ে যায়। প্রথম ইনিংসে পাকিস্তানের দেওয়া ৫৫৬ রানের লিডে ব্যাট করতে নেমে ইংল্যান্ড সংগ্রহ করে ৭ উইকেটের বিনিময়ে ৮২৩ রান।

শুক্রবার (১১ অক্টোবর) মুলতান টেস্টের ৫ম দিনে ব্যাট করতে নেমে ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে হারল পাকিস্তান।

দুই বছর আগের রাওয়ালপিন্ডি টেস্টের পুনরাবৃত্তিই যেন ঘটলো মুলতানে। ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ৫৭৯ রান করেও সিরিজ হারতে হয় পাকিস্তানকে।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে জো রুট করেন ডাবল সেঞ্চুরি। পাশাপাশি হ্যারি ব্রুক করেন ট্রিপল সেঞ্চুরি। এ জুটিতে ভর করে ইংল্যান্ড সংগ্রহ করে ৭ উইকেটে ৮২৩ রান।

দেড়শো বছরের টেস্ট ইতিহাসে এই প্রথম ১ম ইনিংসে ৫০০ রান তুলেও ইনিংস ব্যবধানে হারল কোনো দল।