Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট জয়

নাহিদ রানার ৫ উইকেট শিকারে ৫২.৫ ওভারে ১৬৩ রানে গুটিয়ে যায় সফরকারীরা

আপডেট : ১২ মে ২০২৬, ০৫:২০ পিএম

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে নাহিদ রানার ৫ উইকেটের সুবাদে বাংলাদেশ দারুণ জয় পেয়েছে। দেশের মাটিতে এটাই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ জয়। 

সফরকারীদের দশম উইকেট জুটির প্রতিরোধ বেশিক্ষণ স্থায়ী হতে দেননি নাহিদ রানা। ক‍্যারিয়ার সেরা বোলিংয়ে বাংলাদেশকে এনে দিয়েছেন দারুণ জয়। শাহিন শাহ আফ্রিদিকে আউট করে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ইতি টানেন নাহিদ। ৫২.৫ ওভারে ১৬৩ রানে গুটিয়ে যায় সফরকারীরা।

মঙ্গলবার (১২ মে) মিরপুর টেস্ট ১০৪ রানে জিতেছে বাংলাদেশ। এ নিয়ে সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে টানা তিন টেস্ট জিতল বাংলাদেশ।

নাহিদের গতিময় বাউন্সার ঠিকঠাক খেলতে পারেননি আফ্রিদি। সহজ ক‍্যাচ নেন শর্ট লেগ ফিল্ডার মাহমুদুল হাসান জয়। অপর প্রান্তে ১৪ বল খেলেও কোনো রান করতে পারেননি আফ্রিদি। ৫ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ আব্বাস। ৪০ রানে পাঁচ উইকেট নেন নাহিদ। টেস্টে দ্বিতীয়বার পাঁচ উইকেট পেলেন তিনি। এর আগে নাহিদের ক্যারিয়ার সেরা বোলিং ছিল ৬১ রানে ৫ উইকেট।

এর আগে, বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ২৬৮ রানের লক্ষ নিয়ে ব্যাট করতে নেমে নিজেদের দ্বিতীয় ইনিংসে পঞ্চম ও শেষ দিনের চা-বিরতি পর্যন্ত ৩১ ওভারে ৩ উইকেটে ১১৬ রান করে পাকিস্তান।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৫২ রান করেছিল বাংলাদেশ|

পঞ্চম দিন মধ্যাহ্ন বিরতির আগে ৯ উইকেটে ২৪০ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে টাইগাররা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৮৭, মুশফিকুর রহিম ২২, লিটন দাস ১১, মেহেদি হাসান মিরাজ ২৪, তাইজুল ইসলাম ৩, তাসকিন আহমেদ ১১ রানে আউট হন। পাকিস্তানের হাসান আলি ও নোমান আলি ৩টি করে উইকেট নেন।

২৬৮ রান তাড়া করতে নেমে প্রথম ওভারের প্রথম ওভারে শেষ বলে পাকিস্তানের ওপেনার ইমাম ইমাম উল হককে ২ রানে আউট করেন পেসার তাসকিন আহমেদ।

আরেক ওপেনার আজান আওয়াইসকে ১৫ রানে বিদায় দেন বাংলাদেশ স্পিনার মেহেদি হাসান মিরাজ। এরপর পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে ২ রানে শিকার করেন টাইগার পেসার নাহিদ রানা। এ সময় ৬৮ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান।

এ অবস্থায় চতুর্থ উইকেটে ৪৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে চা-বিরতিতে যান আব্দুল্লাহ ফজল ও সালমান আঘা। ফজল ৬৬ ও সালমান ২১ রানে অপরাজিত ছিলেন।

বাংলাদেশের তাসকিন-মিরাজ ও নাহিদ ১টি করে উইকেট নেন। প্রথম ইনিংসে বাংলাদেশ ৪১৩ ও পাকিস্তান ৩৮৬ রান করেছিল।

   

About

Popular Links

x