১৫০ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে ছক্কার ‘সেঞ্চুরি’ ভারতের

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নেমে গতকাল ভারতের দ্বিতীয় ইনিংসের ৩০তম ওভারে প্রথম বলে ডাউন দ্যা উইকেটে এসে এজাজ পাটেলের বলে ছক্কা হাঁকান বিরাট কোহলি। আর এরই মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটের দেড় শত বছরের ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করলো ভারত। ইতিহাসে প্রথম বারের মতো কোনো দল হিসেবে এক বছরে টেস্টে ১০০ ছক্কা মারার রেকর্ড গড়লো ভারত।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের মধ্য দিয়ে এ বছর এখন পর্যন্ত ৯টি টেস্ট খেলেছে ভারত। যার মধ্যে ভারতের ছয় সংখ্যা ১০২। এর আগে এক বছরে টেস্টে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড ছিল ইংল্যান্ডের। ২০২১ সালে ভারতের ৮৭ ছক্কার রেকর্ড ছাড়িয়ে পরের বছরই ৮৯ ছক্কার রেকর্ড গড়ে ইংল্যান্ড।

এ বছরের ছয় সংখ্যার ধারে কাছে নেই কেউই। ১৩টি ম্যাচ খেলে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইংল্যান্ড। তাদের ছয় সংখ্যা ৬৮টি।