Thursday, September 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঘর না পেয়ে লবিতেই রাত কাটালেন ভারতীয় অ্যাথলিটরা

১৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এশিয়ান গেমসের উদ্বোধন হতে যাওয়ার কথা রয়েছে

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পিএম

জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসে তীব্র আবাসন সংকটের মুখে পড়েছেন ভারতীয় অ্যাথলিট ও সাপোর্ট স্টাফরা। থাকার ঘর বরাদ্দ না পাওয়ায় দীর্ঘ যাত্রার ক্লান্তি নিয়ে ভারতের শুটিং দলসহ একাধিক ক্রীড়াবিদকে সারা রাত গেমস সেন্টারের লবিতে সোফায় ঘুমিয়ে কাটাতে হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের একটি প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

১৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এশিয়ান গেমসের উদ্বোধন হতে যাওয়ার কথা থাকলেও আবাসন অব্যবস্থাপনা নিয়ে আয়োজক দেশ জাপানের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে অংশগ্রহণকারী দেশগুলো। ইতোমধ্যে দক্ষিণ কোরিয়া টুর্নামেন্টের আবাসন ব্যবস্থাকে "এখন পর্যন্ত সবচেয়ে বাজে" বলে আখ্যা দিয়েছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ভারতের ব্যাডমিন্টন, টেবিল টেনিস, রোয়িং, অ্যাথলেটিক্স ও শুটিংয়ের দল ইতোমধ্যে আইচি-নাগোয়ায় পৌঁছেছে। তবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শুরুতে পৌঁছানো দলগুলো। মঙ্গলবার ভারতের শুটিং দল পৌঁছালেও তাদের কোনো ঘর দেওয়া হয়নি। সারা রাত লবিতে কাটানোর পর বুধবারে ভোরের দিকে অ্যাথলিটদের ঘর বরাদ্দ দেওয়া হয়। কোচদের ঘর পেতে অপেক্ষা করতে হয়েছে আরও দীর্ঘ সময়। দুপুর দেড়টায় পৌঁছে রাত ১০টার দিকে গেমস সেন্টার থেকে দূরবর্তী হোটেলে রুম পান বলে জানিয়েছেন দলটির এক কোচ।

পরিস্থিতি সামাল দিতে আয়োজক দেশ জাপান অ্যাথলিটদের থাকার জন্য ক্রুজ জাহাজ প্রস্তুত রাখলেও আবাসন জটিলতার কারণে অসন্তোষ বাড়ছে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে।

   

About

Popular Links

x