আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শারজায় টসে জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৫২ রান তুলতে সক্ষম হয় টাইগাররা।
শনিবার (৯ নভেম্বর) সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
খেলার শুরুতে ব্যাটিংয়ে নেমে কিছুটা আগ্রাসী ব্যাটিং করছিলেন তানজিদ। সঙ্গে অপর প্রান্তে ছিলেন সৌম্য সরকার। চতুর্থ ওভারে গজনফরের প্রথম বল ছিল লো ফুলটস। আগের ওভারে ফারুকীকে দুই চার মেরে কিছুটা তেতেই ছিলেন তানজিদ হাসান। লং অন দিয়ে উড়িয়ে মারলেন ছক্কা। তবে পরের বলেই আউট হয়ে মাঠ ত্যাগ করেন তিনি। পরবর্তীতে সৌম্য সরকারের পরপর ২ ছক্কায় একটু আশার আলো জাগালেও আউট হয়ে মাঠ ত্যাগ করেন সৌম্য। ভালো ব্যাটিং করছিলেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। তৃতীয় উইকেট জুটিতে দুজনে মিলে ৮৩ বলে ৫৩ রানও তুলে ফেলেছিলেন। তাদের এই জুটিতে ভর করে ১৫০ রান পেরিয়ে ভালো অবস্থানে চলে যায় বাংলাদেশ।
পরবর্তীতে টাইমিং গড়বড় করে ফেলেন তাওহিদ হৃদয়। ছয় মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ওয়ানডে অভিষেকে সাত নম্বরে ব্যাট করতে নেমে ১ চার ও ৩ ছয়ে ২৭ বলে অপরাজিত ২৭ রানের ইনিংস খেলেন জাকের। ১ চার ও ২ ছয়ে নাসুম করেন ২৪ বলে ২৫ রান।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ২৫২/৭ (তানজিদ ২২, সৌম্য ৩৫, শান্ত ৭৬, মিরাজ ২২, হৃদয় ১১, মাহমুদউল্লাহ ৩, জাকের ৩৭*, নাসুম ২৫, তাসকিন ২*)