Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ফিফা বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র ভলান্টিয়ার ফারজিন গনি

দায়িত্ব পালনের উদ্দেশ্যে তিনি ইতোমধ্যে কানাডার টরন্টোর পথে যাত্রা করেছেন

আপডেট : ০৪ জুন ২০২৬, ১১:৫৭ এএম

ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ শুরু হতে আর মাত্র এক সপ্তাহ বাকি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপে রেকর্ড ৪৮টি দল অংশ নেবে এবং অনুষ্ঠিত হবে মোট ১০৪টি ম্যাচ। বিশ্বজুড়ে এই মহাযজ্ঞকে ঘিরে বাড়ছে উত্তেজনা, যার ছোঁয়া লেগেছে বাংলাদেশেও।

এবারের বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ফারজিন গনি। তিনি একমাত্র বাংলাদেশি হিসেবে ফিফার স্বেচ্ছাসেবক (ভলান্টিয়ার) কর্মসূচির জন্য নির্বাচিত হয়েছেন। দায়িত্ব পালনের উদ্দেশ্যে তিনি ইতোমধ্যে ২ জুন কানাডার টরন্টোর পথে যাত্রা করেছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৬৫ হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছে। তারা স্টেডিয়াম পরিচালনা, দর্শকসেবা, টিকিট ব্যবস্থাপনা, মিডিয়া সমন্বয়সহ নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।

আয়োজক কর্তৃপক্ষ ভলান্টিয়ারদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ, আবাসন এবং অন্যান্য সুবিধার ব্যবস্থা করেছে। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলা এই টুর্নামেন্টে কাজ করার মাধ্যমে স্বেচ্ছাসেবকেরা বিশ্বমানের ক্রীড়া আয়োজনের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে যোগাযোগ তৈরির সুযোগ পাবেন।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, "বিশ্বকাপের সফল আয়োজনের পেছনে স্বেচ্ছাসেবকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের নিষ্ঠা ও অংশগ্রহণ ছাড়া এমন বৃহৎ আয়োজন সফলভাবে সম্পন্ন করা সম্ভব নয়।"

   

About

Popular Links

x