বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের চতুর্থ দিন সকালে দায়িত্বরত অবস্থায় বিসিবি কর্মকর্তা ইকরাম চৌধুরী মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫০ বছর।
বুধবার (২৩ এপ্রিল) অসুস্থ অবস্থায় তাকে সিলেটের আল হারামাইন হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার নিকটজনদের ভাষ্যমতে, হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন তিনি।
এদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ চলাকালীন সময়ে স্টেডিয়ামেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। বিসিবি তার মৃত্যুতে শোক জানিয়েছে।
জানা গেছে, ইকরাম চৌধুরী সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সিকিউরিটি কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বিসিবির নিরাপত্তা কমিটির সঙ্গে তিনি ২০১৪ সাল থেকে কাজ করেন। এছাড়া অভিজ্ঞ একজন ক্রীড়া সংগঠক ছিলেন তিনি।