আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্লাসেন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটসম্যান হেনরিখ ক্লাসেন।

সোমবার (২ জুন) নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এই ঘোষণা দেন তিনি।

৩৩ বছর বয়সী ক্লাসেন লিখেছেন, ‘‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। এটা আমার জন্য দুঃখের দিন। ভবিষ্যতে আমার এবং পরিবারের জন্য যা ভালো হতে পারে, সেই সিদ্ধান্ত নিতে অনেক সময় লেগেছে। এটা সত্যিই খুব কঠিন সিদ্ধান্ত ছিল। তবে এখন আমি পুরোপুরি স্বস্তিতে আছি।’’

দক্ষিণ আফ্রিকার হয়ে তিন সংস্করণ মিলিয়ে ১২২ ম্যাচ খেলেছেন তিনি। ৩২.৪৫ গড়ে করেছেন ৩,২৪৫ রান। ফিফটি আছে ১৬টি, সেঞ্চুরি ৪টি।

এদিকে আজ দুপুরে জানা গেল, ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অস্ট্রেলিয়ান তারকা খেলোয়াড় গ্লেন ম্যাক্সওয়েল। বিকেল হতে না হতেই এল নতুন খবর।