১৪ এবং ১৬ ইঞ্চি দুটোর ক্ষেত্রেই স্ক্রিনের আকৃতি আগের তুলনায় বড়

অ্যাপলের সবচেয়ে শক্তিশালী ল্যাপটপের ভেতরটা দেখতে যেমন

সাম্প্রতিক সময়ে আলোচিত অ্যাপলের সবচেয়ে শক্তিশালী মডেলের ল্যাপটপটি বাজারজাতকরণের জন্য অনলাইনে প্রদর্শন শুরু করেছে প্রতিষ্ঠানটি। ১০ কোরের ১৪ ইঞ্চি স্ক্রিনের ম্যাকবুক প্রোতে কি রয়েছে তা নিয়ে ল্যাপটপ ব্যবহারকারীদের মধ্যে রয়েছে ব্যাপক আগ্রহ।

যদিও অনেক ব্যবহারকারী দাবি করেছেন, নতুন ম্যাকবুক প্রো পুরনো ম্যাকবুক প্রো মডেলগুলোর সঙ্গে "অভিন্ন বলে মনে হচ্ছে"। এতে আগের মতোই ক্লিপসহ পেন্টালোব স্ক্রু রয়েছে। এছাড়া, নতুন ম্যাকবুক প্রো মডেলের ব্যাটারি আঠা দিয়ে আটকানো নয়। ফলে প্রয়োজনে সহজেই ব্যাটারি প্রতিস্থাপন করা যাবে।

ইউনিবডি ডিজাইনের কারণে এর কীবোর্ড প্রতিস্থাপন করা সহজ কাজ নাও হতে পারে, তবে মডুলার প্রকৃতির কারণে পোর্টগুলি সরানো সহজ। ১৪ ইঞ্চি মডেলটিতে একটি ডুয়াল-ফ্যান সেটআপ রয়েছে। আগের ম্যাকবুক প্রো মডেলের তুলনায় ফ্যানগুলো কিছুটা বড়।

১৪ এবং ১৬ ইঞ্চি দুটোর ক্ষেত্রেই স্ক্রিনের আকৃতি আগের তুলনায় বড়। নতুন মডেলে স্ক্রিনের আকৃতি যথাত্রমে ১৪.২ ও ১৬.২ ইঞ্চি। অ্যাপলের মতে, এটিতে স্ক্রিনের বর্ডার আগের চেয়ে চিকন, যার ফলে ব্যবহারকারীরা আরও বেশি জায়গা পাবেন।

নতুন ম্যাকবুক প্রো মডেলগুলি কোম্পানির নতুন সিলিকন এম১ প্রো এবং এম১ ম্যাক্স নামে চলছে। নতুন ১৪-ইঞ্চি ম্যাকবুক প্রো মডেলের দাম শুরু হয়েছে দুই লাখ ২২ হাজার টাকা থেকে, শিক্ষার্থীদের জন্য এর দাম দু্ই লাখ টাকা। ১৬-ইঞ্চি ম্যাকবুক প্রো মডেলটির দাম শুরু হয়েছে ৩ লাখ ১১ হাজার টাকা থেকে, শিক্ষার্থীদের জন্য এটি দুই লাখ ৪৬ হাজার টাকা।