Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

আবারও নতুন পণ্য আনছে অ্যাপল!

আরও একটি নতুন পণ্য বাজারে আনতে যাচ্ছে আইফোনের নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল

আপডেট : ০৬ মার্চ ২০২৫, ০৪:৪২ পিএম

আরও একটি নতুন পণ্য বাজারে আনতে যাচ্ছে আইফোনের নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। এ বিষয়ে এখনও বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক একটি ভিডিও প্রকাশ করেছেন।

সোমবার (৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে একটি ভিডিও শেয়ার করেছেন অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক। ক্যাপশনে তিনি লিখেছেন, “এই সপ্তাহে” কিছু ঘটবে।

পোস্টে টিম কুক “সামথিং হ্যাপেনিং ইন দ্য এয়ার” ট্যাগলাইনটি ব্যবহার করেছেন। যা প্রযুক্তিপ্রেমীদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে। কারণ এই ট্যাগলাইনটি ম্যাকবুক এয়ারেই প্রথম ব্যবহার করেছিল অ্যাপল, সেটা ২০০৮ সালে। তাই অনেকে মনে করছেন, নতুন যন্ত্রটি হতে পারে এম৪ চিপযুক্ত নতুন ম্যাকবুক এয়ার।

তবে কেউ কেউ বলছেন, এটি আইপ্যাড এয়ারের নতুন সংস্করণও হতে পারে।

প্রযুক্তিপ্রেমীদের ধারণা, নতুন ম্যাকবুক এয়ারে থাকতে পারে অ্যাপলের “এম ৪” চিপ। স্ক্রিনসাইজ হতে পারে ১৩ ও ১৫ ইঞ্চির। নতুন এই ম্যাকবুক এয়ারের দাম শুরু হবে ৯৯৯ ডলার থেকে। যা ডিভাইসটির আগের সংস্করণের চেয়ে একশ ডলার কম।

এ বিষয়ে ব্লুমবার্গের বিশ্লেষক মার্ক গারম্যান বলেছেন, “ম্যাকবুকের নতুন সংস্করণে আরও উন্নত ক্ষমতার ব্যাটারি, ন্যানো-টেক্সচার ডিসপ্লে এবং ১৬ থেকে ৩২ গিগাবাইট র‍্যাম থাকতে পারে।”

অনেক প্রযুক্তি বিশ্লেষকের ধারণা, টিম কুকের পোস্ট শুধু ম্যাকবুক এয়ারের জন্য নয়, বরং আইপ্যাড এয়ারের নতুন সংস্করণেরও ইঙ্গিত হতে পারে।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, পুরোনো মডেলের আইপ্যাড এয়ারের স্টক কমাতে শুরু করেছে অ্যাপল। যা সাধারণত নতুন সংস্করণ উন্মোচনের আগে করা হয়। ফলে এ বছরই নতুন আইপ্যাড এয়ার বাজারে আসার সম্ভাবনা অনেক বেশি।

   

About

Popular Links

x