রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় (সাবেক গণভবন) জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।
তিনি জানান, রাত ১১টার পর দুর্বৃত্তরা একটি রিকশায় করে এসে জাদুঘরের সামনে ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কেউ আহত হননি।
এর আগে গত ১৪ অক্টোবর একই এলাকায় জুলাই জাদুঘরের ১ নম্বর গেটের সামনে দুর্বৃত্তরা পরপর দুটি ককটেল ছোড়ে। এর একটি বিস্ফোরিত হয়, অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে, যা পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা ডিসপোজাল ইউনিট নিষ্ক্রিয় করার উদ্যোগ নেয়। ওই ঘটনায় মো. শাহীন ওরফে আরিফ মোল্লা (৪৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালক আহত হন। বিস্ফোরণের স্প্লিন্টার তার শরীরে আঘাত করে।



