Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

৭ মাসেও শেখ হাসিনাকে ফেরত চেয়ে দেওয়া চিঠির জবাব পায়নি বাংলাদেশ

‘ভারত থেকে এটার কোনো পজিটিভ রেসপন্স আমাদের কাছে আসেনি’

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৮:৩২ পিএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার লক্ষ্যে তাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছিল বাংলাদেশ। তবে চিঠির জবাব সাড়ে সাত মাসেও পায়নি বাংলাদেশ সরকার।

সোমবার (৪ আগস্ট) ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেছেন, “ঢাকা এখনও দিল্লির জবাবের অপেক্ষায় আছে।”

শেখ হাসিনাকে ফেরত আনা নিয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ““আপনারা জানেন, আমরা তো এটা কখনোই গোপন করি নাই, আমরা চেয়েছি যে তাকে ফেরত দেওয়া হোক, যাতে বিচারের সম্মুখীন করা যায়। ভারত থেকে এটার কোনো পজিটিভ রেসপন্স আমাদের কাছে আসেনি। আমরা অপেক্ষা করছি।”

তিনি বলেন, “ইতোমধ্যে বিচার প্রক্রিয়াতো শুরু হয়েছে। কারণ, কেউ আসুক বা না আসুক সেজন্যতো বিচার আটকে থাকে না।”

শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে আন্তর্জাতিক কোনো সংস্থার সহযোগিতা নেওয়া হবে কি-না, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “সরকার প্রয়োজন মনে করলে সহযোগিতা নিতে পারে। তবে এ মুহূর্তে কোনো প্রয়োজন দেখছি না।”

   

About

Popular Links

x