Tuesday, July 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

চাঁদা না দেওয়ায় মোহাম্মদপুর কৃষি মার্কেটে দোকান বন্ধের অভিযোগ

ব্যবসায়ীদের বিক্ষোভ, পুলিশ বলছে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে

আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ০৩:২০ পিএম

রাজধানী ঢাকার মোহাম্মদপুর কৃষি মার্কেটে চাঁদা না দেওয়ায় দোকান জোর করে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (১৩ আগস্ট) সকালে মার্কেটের ব্যবসায়ীরা এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেন।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম জানান, সকালে খবর পেয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে যায়। ব্যবসায়ীরা মৌখিকভাবে অভিযোগ করেছেন যে চাঁদা না দেওয়ায় তাঁদের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

তিনি বলেন, "আমরা ঘটনাস্থলে আছি, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

ব্যবসায়ীদের অভিযোগ, ওয়ার্ড বিএনপির কিছু নেতাকর্মী মার্কেটের নতুন ভবনের দোকানপাট জোর করে বন্ধ করে দিয়েছে। এ ঘটনার প্রতিবাদে তারা সকাল থেকে বিক্ষোভ করছেন।

ঘটনাস্থলে পুলিশ এসেছে এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

   

About

Popular Links

x