Saturday, June 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

বৃহস্পতিবার যেসব এলাকায় গ্যাস থাকবে না

তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে

আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ০৬:১৫ পিএম

আগামীকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা জেলা ও আশপাশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের কারণে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

বুধবার (১৩ আগস্ট) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় ঢাকা অংশের অন্তর্ভুক্ত মৌচাক-নিমাইকাশারী-বটতলা-রানীমহল-সারুলিয়া বাজার-স্টাফ কোয়ার্টার অংশে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা চিটাগাং রোড, সারুলিয়া, স্টাফ কোয়ার্টার, গলাকাটা ব্রিজ, মাতুয়াইল, মৃধা বাড়ী, সানার পাড়া, বড়ভাঙ্গা, মাদানীনগর ও রসুলনগর এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, ডিএনডি বাঁধের আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

   

About

Popular Links

x