রাজধানীর পার্শ্ববর্তী কয়েকটি এলাকায় আজ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সোমবার (১৮ মে) বিকেল ৫টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকার কথা জানিয়েছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের কারণে আমিনবাজার ডিআরএস থেকে নবীনগর পর্যন্ত সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্যাস থাকবে না যেসব এলাকায়, বলিয়ারপুর, হেমায়েতপুর, চামড়া শিল্পনগরী, সিংগাইর রোড, ফুলবাড়িয়া, নবীনগর, সাভার পৌর এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া বাজার, গৌরীপুর, কুমকুমারী, রাজাশন, কলমা ও আশপাশের এলাকা।
নির্ধারিত এলাকার বাইরে আশপাশের কিছু এলাকাতেও গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে। সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।



