Saturday, June 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

আজ রাত ১২টা পর্যন্ত গ্যাস থাকবে না যেসব এলাকায়

এসব এলাকা মোট ১৬ ঘণ্টা গ্যাসহীন থাকবে

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৯:২৫ এএম

জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আজ শুক্রবার (১৫ আগস্ট) ১৬ ঘণ্টা ঢাকা ইপিজেড, কাশিমপুরসহ আশেপাশের অনেক এলাকায় গ্যাস থাকবে না।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য ১৫ আগস্ট সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৬ ঘণ্টা আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত রাস্তার উভয় পাশের লাইনে সংযুক্ত সব শ্রেণীর গ্রাহকের, ঢাকা ইপিজেড, কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়কের উভয় পার্শ্বে বিদ্যমান সব শ্রেণীর গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, এর আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

   

About

Popular Links

x