Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছালো

প্রথমবারের মতো সরকার প্রায় ৫ কোটি শিশুকে বিনামূল্যে এই টিকা দেবে

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০২:৪৫ পিএম

পূর্ব ঘোষিত ১ সেপ্টেম্বরে পরিবর্তে আগামী ১২ অক্টোবর থেকে দেশজুড়ে শুরু হবে টাইফয়েড টিকাদান কর্মসূচি। পূজার ছুটির কারণে নতুন তারিখ নির্ধারণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

প্রথমবারের মতো ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশুকে বিনামূল্যে এ টিকা দেবে সরকার।

টিকা পেতে https://vaxepi.gov.bd/registration/tcv-এ নিবন্ধন করতে হবে। এর জন্য প্রয়োজন হবে ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন সনদের নম্বর। নিবন্ধন শুরু হয়েছে ১ আগস্ট থেকে। নিবন্ধনের পর জন্ম নিবন্ধন সনদ দিয়ে সরাসরি ভ্যাকসিন কার্ড ডাউনলোড করা যাবে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ইপিআই প্রোগ্রাম ম্যানেজার ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান সাংবাদিকদের জানান, ১২ অক্টোবর থেকে ক্যাম্পেইন শুরু হবে। প্রথম ১০ দিন স্কুল ও মাদ্রাসায় ক্যাম্প করে এবং পরের আট দিন ইপিআই সেন্টারে টিকা দেওয়া হবে।

স্বাস্থ্য সচিব সায়েদুর রহমান সাংবাদিকদের জানান, কিছু কাজ শেষ না হওয়ায় এবং পূজার ছুটির কারণে সেপ্টেম্বরের পরিবর্তে অক্টোবরে টিকা দেওয়া হবে। তিনি জানান, শিশুদের জন্য এটি একটি নিরাপদ ভ্যাকসিন।

ইপিআই সূত্রে জানা গেছে, এক ডোজের ইনজেকটেবল এই টিকা তিন থেকে সাত বছর পর্যন্ত সুরক্ষা দেবে। গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্সের সহায়তায় দেশে এসেছে এ ভ্যাকসিনটি।

   

About

Popular Links

x