Saturday, June 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ১২:৫৪ পিএম

রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাস পাইপলাইন স্থানান্তরের জরুরি কাজের জন্য রবিবার (১৭ আগস্ট) ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস সরবরাহ বন্ধ থাকার কারণে এসব এলাকার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা অসুবিধায় পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (১৬ আগস্ট) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় ঢাকা অংশের অন্তর্ভুক্ত মৃধা বাড়ি, শনির আখড়া, নামা শ্যামপুর অংশে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য রবিবার (১৭ আগস্ট) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ১১ (এগারো) ঘণ্টা জুরাইন, ধোলাইর পাড়, জিয়া সরণী, দনিয়া, শনির আখড়া, মাতুয়াইল, নামা শ্যামপুর, পলাশনগর ও মৃধাবাড়ি এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

   

About

Popular Links

x