Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু

টোকিওর বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৮:৩৪ পিএম

জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে প্রবাসী বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা চালু করা হয়েছে। এ সেবা চালুর মধ্য দিয়ে প্রবাসীদের জন্য নানা সরকারি সেবায় প্রবেশাধিকার সহজ হলো।

শুক্রবার (২২ আগস্ট) দূতাবাসের হলরুমে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিকভাবে এ সেবা উদ্বোধন করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টোকিওর বাংলাদেশ দূতাবাস।

সেবা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আখতার আহমেদ বলেন, “জাপানে অনেক প্রবাসী বাংলাদেশির জাতীয় পরিচয়পত্র নেই। এ কারণে দেশে বিভিন্ন সেবা নিতে তারা সমস্যায় পড়েন। এখন থেকে জাপান প্রবাসীরা দূতাবাসের মাধ্যমেই এনআইডি সংক্রান্ত সব সেবা নিতে পারবেন “

তিনি আরও বলেন, এই কর্মসূচি চালুর মাধ্যমে এখন থেকে জাপানে থাকা প্রবাসীরা দূতাবাস থেকেই এনআইডি সংক্রান্ত সেবা পাবেন।

তিনি জানান, আগামী নির্বাচনে প্রবাসীরা যেন ডাকযোগে (পোস্টাল ব্যালটের মাধ্যমে) ভোট দিতে পারেন, সে ব্যবস্থাও করা হচ্ছে।

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেন, “দীর্ঘদিন ধরে প্রবাসীদের দাবি ছিল জাপানে এনআইডি সেবা চালুর। অবশেষে এ সেবা চালুর মাধ্যমে তাদের সেই দাবি পূরণ হলো।”

দূতাবাস জানায়, জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে হলে অনলাইনে services.nidw.gov.bd ওয়েবসাইটে ফর্ম পূরণ করতে হবে। এরপর দূতাবাসে গিয়ে বায়োমেট্রিক তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনের কর্মকর্তারা, জাপান প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা এবং দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

   

About

Popular Links

x