Wednesday, June 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রকৌশল শিক্ষার্থীদের কাছে ডিএমপি কমিশনারের দুঃখপ্রকাশ

প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় শাহবাগে এসে দুঃখপ্রকাশ করেন তিনি

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০৯:৪৮ এএম

প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বুধবার (২৭ আগস্ট) রাত ১০টার দিকে শাহবাগে তিন দফা দাবিতে আন্দোলনরত স্থানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের কাছে দুঃখপ্রকাশ করেন।

ডিএমপি কমিশনার বলেন, “আজ হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে অপ্রীতিকর ঘটনা ঘটানো হয়েছে, সেই ঘটনার জন্য আমি এই ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে অত্যন্ত দুঃখিত। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আজকের এই অপ্রীতিকর ঘটনার জন্য আমি বৃহস্পতিবার একটি তদন্ত কমিটি গঠন করবো।”

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “তোমাদের সবাইকে অনেক অনেক স্নেহ-ভালোবাসা এবং তোমরা ভালো থাকো আমি এই কামনা করি।”

সাজ্জাত আলী বলেন, ‘রংপুরের ঘটনায় একটি জিডি হয়েছে। আমি রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে আশ্বাস দিয়েছেন, যত দ্রুত সম্ভব জিডির আসামিকে গ্রেপ্তার করবেন।’

শিক্ষার্থীদের উদ্দেশে ডিএমপি কমিশনার আরও বলেন, ‘আজকের এই অপ্রীতিকর ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। তদন্ত কমিটি গঠনের পাশাপাশি তোমাদের সবার অনেক স্নেহ-ভালোবাসা জানাই। তোমরা ভালো থেকো—এই কামনা করি।’

 

   

About

Popular Links

x