Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে

১২৩টি সংগঠন এগুলো করেছে বলে জানান তিনি

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০২:১৫ পিএম

অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ১২৩টি সংগঠন মোট ১,৬০৪ বার সড়ক অবরোধ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

রবিবার (৩১ আগস্ট) দুপুরে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘আমরা দায়িত্ব নেওয়ার পর ঢাকা ও এর আশপাশের সড়কে ১,৬০৪টি অবরোধ হয়েছে। ১২৩টি সংগঠন এগুলো করেছে।”

তবে এ ব্যাপারে সাংবাদিকদের মাধ্যমে তিনি অনুরোধ জানান, এগুলো যেন সড়কে না করা হয়। কারণ এতে জনদুর্ভোগ সৃষ্টি হয়।

তিনি বলেন, ‘‘যানজটের একটা বড় কারণ হলো- একটি সড়কের যদি কোনো একটা অংশ ব্লক হয়ে যায়, তাতে ঢাকা শহর অ্যাফেক্টেড হয়। আমি সবার কাছে অনুরোধ করব, এগুলো যেন একটি সুনির্দিষ্ট জায়গায় করা হয়। মাঠ রয়েছে, কিংবা আমাদের সোহরাওয়ার্দী উদ্যান রয়েছে, এসব জায়গায় করা হলে জনদুর্ভোগটা কম হবে।”

   

About

Popular Links

x