Tuesday, July 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

মৌলভীবাজারে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

খেলতে গিয়ে বৃষ্টিতে সৃষ্ট বাড়ির পাশের একটি গর্তের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ পিএম

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের মধ্য ফুটিকগুলি গ্রামে এই ঘটনাটি ঘটে। কুলাউড়া থানার ওসি মনিরুজ্জামান মোল্লা এ তথ্যটি নিশ্চিত করেন ।

গ্রামের এক বাসিন্দা জুনায়েদ আহমদ জানান, সকালে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে আশপাশের ক্ষেতের জমিতে পানি জমে যায়। দুপুর দেড়টার দিকে বাড়ির পাশের কৃষি জমির পানিতে খেলতে নামে তিন শিশু। ক্ষেতের পাশে মাটি কেটে একটি বড় গর্ত করা ছিল। সেখানে অনেক গভীর পানি জমে ছিল। খেলার একপর্যায়ে তিন শিশু সেখানে গিয়ে ডুবে যায়।

এক পথচারী বিষয়টি দেখে চিৎকার করেন। তখন স্থানীয়রা এসে শিশুদের উদ্ধার করে রবিরবাজারে একজন চিকিৎসকের চেম্বারে নিয়ে যায়। তিনি পরীক্ষা-নিরীক্ষা করে তিনজনকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে স্বজনরা শিশুদের মরদেহ বাড়িতে নিয়ে যান।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা বলেন, “যদি পরিবারের কোনো অভিযোগ না থাকে এবং ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

   

About

Popular Links

x