Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড চুয়াডাঙ্গায়

তীব্র রোদে ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ পিএম

শুক্রবার (৩ এপ্রিল) চুয়াডাঙ্গায় ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি বছরের সর্বোচ্চ। এতে এলাকাজুড়ে তীব্র গরমের প্রভাব লক্ষ্য করা যায়।

বর্তমানে এই অঞ্চলে মাঝারি তাপপ্রবাহ চলছে। আগামী দুই দিন তাপমাত্রা আরও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক জাহিদুল হক জানিয়েছেন, দুপুর ১২টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৩৯%। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তীব্রতা আরও বৃদ্ধি পায়। দুপুর ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে দাঁড়ায়।

গত বৃহস্পতিবারও জেলাটিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৮.৫  ডিগ্রি সেলসিয়াস। অতিরিক্ত তাপমাত্রার কারণে জনজীবনে চরম অস্বস্তি নেমে এসেছে। বিশেষ করে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ পড়েছেন ভোগান্তিতে।

   

About

Popular Links

x