Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা

জাটকা সংরক্ষণে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মাছ ধরা নিষিদ্ধ থাকবে

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ পিএম

বঙ্গোপসাগর ও তার আশেপাশের এলাকায় আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন ৫৮ দিন সবধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে।

সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে “জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬” উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, “ইলিশের উৎপাদন বাড়াতে সরকার নানা উদ্যোগ নিচ্ছে। ইলিশের সরবরাহ বৃদ্ধি করতে পারলে বাজারে এর দাম কমবে এবং তা সাধারণ মানুষের হাতের নাগালের মধ্যে চলে আসবে।”

তিনি বলেন, “ইলিশ সম্পদ রক্ষা ও উৎপাদন বাড়ানোর লক্ষে ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬, যা চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। দেশের ২০টি জেলায় এ কর্মসূচি পালিত হবে এবং এর উদ্বোধন হবে চাঁদপুরে।”

জাটকা আহরণ, ক্রয়-বিক্রয় ও মজুত থেকে বিরত থাকার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। এ সময় সাগর থেকে বাজার পর্যন্ত কঠোর নজরদারি জোরদার করা হবে বলেও জানান তিনি।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানান, প্রয়োজনে জেলেদের জাটকা সংরক্ষণে খাদ্যসহ অতিরিক্ত সহায়তা দেওয়া হবে। পাশাপাশি আর্থিক সহায়তা বিতরণে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলেও সতর্ক করেন তিনি।

   

About

Popular Links

x