Saturday, November 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

বঙ্গোপসাগরে লঘুচাপ, হতে পারে ঘূর্ণিঝড়

সকালে লঘুচাপটি তৈরি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পিএম

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ঘনীভূত হয়ে নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে লঘুচাপটি তৈরি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. ওমর ফারুক।

তিনি বলেন, “এটা নিম্নচাপ তো হবেই, তারপর ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে।” লঘুচাপটির সম্ভাব্য গতিপথ সম্পর্কে তিনি জানান, নিম্নচাপ তৈরি হলে এর গতিপথ পরিষ্কার হবে। তবে এখন পর্যন্ত এর ট্র্যাক ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার দিকে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধান পাশাপাশি শুষ্ক থাকতে পারে। এ ছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৫ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চট্টগ্রামের আমবাগানে, ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

   

About

Popular Links

x