Friday, July 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

দেশজুড়ে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির আভাস

ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তারও বেশি বেগে ঝড় বয়ে যেতে পারে

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ১০:৩০ পিএম

দেশের সব বিভাগে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (৮ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বুধবার (৮ এপ্রিল) রাত ৮টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম অথবা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তারও বেশি বেগে ঝোড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

এসময় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে সতর্কবার্তায়।

   

About

Popular Links

x