Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ, এয়ার অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে মন্ত্রী

সকালে ঢাকা থেকে নিজ জেলা লালমনিরহাটে দুদিনের সফরে রওনা দিয়েছিলেন মন্ত্রী

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০৪:০০ পিএম

দুই দিনের সফরে নিজ জেলা লালমনিরহাটে যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে গিয়ে অসুস্থ হয়ে পড়েন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

শনিবার (১১ এপ্রিল) সকালে ঢাকা থেকে নিজ জেলা লালমনিরহাটে দুদিনের সফরের উদ্দেশে বিমানে করে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান মন্ত্রী| তবে বিমানবন্দরে নামার পরপরই তিনি অসুস্থবোধ করেন। 

লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক বলেন, “সকালে দুদিনের সফরে লালমনিরহাটে আসার জন্য সৈয়দপুর বিমানবন্দরে নামেন মন্ত্রী। সেখানেই তিনি অসুস্থবোধ করেন। ফলে তাকে দ্রুত পুনরায় ঢাকায় পাঠানো হয়। ”

এদিকে, মন্ত্রীর আকস্মিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে তার নিজ নির্বাচনী এলাকা লালমনিরহাটসহ রাজনৈতিক অঙ্গনে উদ্বেগের সৃষ্টি হয়। তার দ্রুত আরোগ্য কামনায় স্থানীয় বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

   

About

Popular Links

x