Wednesday, October 28, 2026

সেকশন

English
Dhaka Tribune

লালমনিরহাটে শিশু ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন কারাদণ্ড

চকলেট দেওয়ার কথা বলে প্রতিবেশী ব্যক্তি নিজ বাড়িতে নিয়ে ভুক্তভোগী শিশুকে ধর্ষণ করেন

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পিএম

লালমনিরহাটে পাঁচ বছরের শিশু ধর্ষণ মামলায় আলমগীর হোসেন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সেইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) জেলার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক নিত্যানন্দ সরকার এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৮ জুলাই সদর উপজেলায় ভুক্তভোগী শিশু রক্তাক্ত অবস্থায় বাড়িতে ফিরে আসে। সে তার মাকে জানায়, প্রতিবেশী আলমগীর হোসেন চকলেট দেওয়ার কথা বলে তাকে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করেছেন। পরে শিশুকে গুরুতর অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় শিশুর বাবা থানায় মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আলমগীর হোসেনকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় দোষী সাব্যস্ত করেছেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট লুৎফর রহমান জানান, আমরা ন্যায়বিচার পেয়েছি। বিজ্ঞ আদালত এই লোমহর্ষক ঘটনার ন্যায়বিচার করেছেন।

এমন রায়ে সমাজে অপরাধপ্রবণতা কমবে বলেও আশা প্রকাশ করেন এ আইনজীবী।

   

About

Popular Links

x