Saturday, June 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

শুক্রবার ৪ ঘণ্টা যেসব এলাকায় গ্যাস থাকবে না

তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে

আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ পিএম

আগামীকাল শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ডেমরা-রানীমহল-চট্রগ্রাম মহাসড়কে বিদ্যমান বিতরণ লাইনের লিকেজ মেরামতের জন্যে ভাল্ব পরিবর্তন কাজের জন্য ডেমরা থানার সব এলাকা, সানারপাড়, মাতুয়াইল, গোবিন্দপুর, নুরপুর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক বার্তায় এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আশপাশের এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।

এতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

   

About

Popular Links

x