Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় নিহত ২

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২১ পিএম

কুষ্টিয়ায় ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে পিকআপের চালকসহ অন্তত তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে সদর উপজেলার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন - নড়াইল সদর উপজেলার বাঙ্গালীপাড়া এলাকার আব্দুল হকের ছেলে  সিফায়েত হোসেন (৩৫) ও সাধুখালী এলাকার বিমলের ছেলে বিকাশ (৪৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী পাঁচটি ঘোড়া বহনকারী একটি পিকআপ গাড়ি কুষ্টিয়ার ইবি থানার ১১ মাইল মহিশাডাঙ্গা এলাকায় পৌঁছালে মহাসড়কের উপর দাঁড়িয়ে থাকা অজ্ঞাতনামা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়। এসময় পিকআপের আরোহী লিফায়েত হোসেন গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মারা যান। এসময় তিনটি ঘোড়ার মৃত্যু হয়।

এদিকে, পিকআপের অপর আরোহী বিকাশকে স্থানীয় জনগণ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতাল প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাশের মৃত্যু হয়। এ ঘটনায় পিকআপের ড্রাইভার নাজমুল (৩৭), পিকআপের আরোহী তামিম (১৫),  জিয়া (৪৫) আহত হন। বর্তমানে তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ মর্গে রাখা হয়েছে। এ ছাড়াও আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িটি চৌড়হাস হাইওয়ে থানার হেফাজতে আছে।

   

About

Popular Links

x