Thursday, June 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

যশোরে শাশুড়িকে হত্যার অভিযোগে পুলিশি হেফাজতে নারী

নিজ বাসা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০১:০৯ পিএম

যশোর সদরের বেজপাড়া এলাকা এক নারীর বিরুদ্ধে তার শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ওই নারীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাতে শহরের বেজপাড়া এলাকায় নিজ বাসা থেকে নিহত সকিনা বেগমের (৬০) মরদেহ উদ্ধার করা হয়। এসময় তার মরদেহটি বস্তাবন্দি ছিল বলে জানা গেছে।  

নিহত সকিনা বেগম শহরের বেজপাড়া এলাকার লাল চাঁদ খলিফার স্ত্রী। 

নিহতের ছেলে শহিদুলের অভিযোগ, মঙ্গলবার সকাল ৯টার দিকে তিনি দোকানে যান। যাওয়ার আগে তার স্ত্রী মরিয়ম তাকে বাইরে খেয়ে নিতে বলেন এবং বলেন, বাসায় রান্না হয়নি। এ সময় তার মায়ের খোঁজ করলে তাকে বলা হয়, তিনি বাইরে গেছেন। এরপর রাতে আনুমানিক ১০টার দিকে বাসায় ফিরে শহিদুল তার মাকে না পেয়ে পুনরায় খোঁজ নেন। তখনও তার স্ত্রী জানান, সকিনা বেগম বাসায় ফেরেননি। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি থানায় গিয়ে পুলিশকে অবহিত করেন। পরবর্তীতে তিনি ও তার বোন শাহিদা বেগম মরদেহটি সকিনা বেগমের বলে শনাক্ত করেন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আবুল বাশার জানিয়েছেন, শহরের বেজপাড়া থেকে বস্তাবন্দি অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ওই নারীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

তবে এ ঘটনায় মামলা হয়েছে কিনা,  এ নিয়ে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

   

About

Popular Links

x