Sunday, June 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

পুলিশের দাবি: বাবা-ছেলের পরিকল্পনায় নওগাঁয় এক পরিবারে চার খুন

জমিজমা সংক্রান্ত বিরোধ ও পারিবারিক দ্বন্দ্বের জেরে পরিবারের চারজনকে গলাকেটে হত্যা করে বাবা ও ছেলে

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ পিএম

নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে ঘটে গেছে এক ভয়াবহ হত্যাকাণ্ড।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে একটি বাড়ি থেকে দুই শিশুসহ একই পরিবারের চারজনের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন হাবিবুর রহমান, তার স্ত্রী সুলতানা পপি এবং তাদের দুই সন্তান পারভেজ ও সাদিয়া।

ঘটনার পরপরই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে শুরু থেকেই ধারণা করছিল পুলিশ। পরে তদন্ত ও গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ দাবি করে, এই হত্যার পেছনে রয়েছে নিকটাত্মীয়দের পরিকল্পনা।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের ভাষ্যমতে, হাবিবুর রহমান পারিবারিক সম্পত্তির বড় একটি অংশ পাওয়ায় তার বোন, ভগ্নিপতি এবং ভাগনেদের সঙ্গে বিরোধ তৈরি হয়। এই বিরোধই ধীরে ধীরে সংঘর্ষের দিকে গড়ায়।

পুলিশ জানায়, পরিকল্পিতভাবে ঘটনার দিন রাতে প্রথমে ঘরে প্রবেশ করে হামলাকারীরা। ঘুমন্ত অবস্থায় হাবিবুরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এরপর তার স্ত্রী ও সন্তানদেরও একে একে হত্যা করা হয়, যাতে পরিবারের কেউই বেঁচে না থাকে।

এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

   

About

Popular Links

x