Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

২১ জেলার জন্য দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর

পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য নিশ্চিত করা হয়েছে

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পিএম

রাজধানী ঢাকাসহ দেশের ২১টি জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, যা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

শনিবার (২৫ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকা, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, পটুয়াখালী, রাঙামাটি, বান্দরবান, লক্ষ্মীপুর ও ফেনী জেলাসহ খুলনা বিভাগের মোট ১০টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। প্রখর রোদের পাশাপাশি ভ্যাপসা গরমে জনজীবন ওষ্ঠাগত হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে বাতাসের আর্দ্রতা বেশি থাকায় গরমের অস্বস্তি বা তীব্রতা বজায় থাকবে। বর্তমানে একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

তীব্র গরমের মধ্যে কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অফিস। লঘুচাপের প্রভাবে দেশের কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। কোনো কোনো স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, তাপপ্রবাহের এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা কম থাকায় গরমের অনুভূতি এখনই কমছে না। বিশেষ করে উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে গরমের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। বৃষ্টির দেখা না পাওয়া পর্যন্ত এসব এলাকায় তাপপ্রবাহ পরিস্থিতি কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে।

   

About

Popular Links

x