Wednesday, June 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

কুমিল্লায় শিশু ধর্ষণের পর হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

ভুক্তভোগী শিশুকে ধর্ষণ শেষে হত্যা করে মরদেহ টয়লেটের ট্যাংকে লুকিয়ে রাখে ওই ব্যক্তি

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পিএম

কুমিল্লার বুড়িচংয়ে ধর্ষণের পর শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে এই রায় দেন নবগঠিত কুমিল্লার শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হান্নান। 

দণ্ডপ্রাপ্ত আসামি ময়নাল হোসেন বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামের বাসিন্দা।

বাদীপক্ষের আইনজীবী বদিউল আলম সুজন জানান, ২০২১ সালের ২০ মে উপজেলার ভারেল্লা গ্রামে আসামি ময়নাল হোসেন দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশু উম্মে হাবিবা মীমকে ধর্ষণ শেষে হত্যা করে পলিথিনে পেঁচিয়ে মরদেহ টয়লেটের ট্যাংকে লুকিয়ে রাখে। এ ঘটনায় নিহত উম্মে হাবিবা মীমের মা পারভিন আক্তার বাদী হয়ে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহতের মা পারভিন বেগম বলেন, “আমার মেয়েকে হত্যার পর আমি বিচারের অপেক্ষায় ছিলাম। আজ সেই বিচার পেয়েছি। আমার মেয়েকে যেভাবে মেরেছে আমিও সেভাবেই এই আসামির মৃত্যু চাই।”

   

About

Popular Links

x