Friday, June 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

ফজরের সময় মসজিদে ঢুকে একজনকে কুপিয়ে হত্যা

রবিবার (৩ মে) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এ ঘটনা ঘটে

আপডেট : ০৩ মে ২০২৬, ১০:৩৬ এএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মসজিদে ঢুকে এক ব্যক্তিকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যার অভিযোগ উঠেছে। 

রবিবার (৩ মে) উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে ফজরের নামাজের সময় এই ঘটনা ঘটে।

নিহত হাফিজ মিয়া লইয়ারকুল এলাকার বাসিন্দা। এ ঘটনায় আটক জসিম মিয়ার বাড়িও একই এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদে যান হাফিজ। নামাজের প্রস্তুতির সময় হঠাৎ তার ওপর ঝাঁপিয়ে পড়েন জসিম নামে ওই ব্যক্তি। এরপর মসজিদের ভেতরেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান হাফিজ। পরে পুলিশ অভিযান চালিয়ে জসিমকে আটক করে।

কী কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে তা অবশ্য জানাতে পারেননি স্থানীয়রা। তবে এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, খবর পাওয়ার পরপরই হামলাকারীকে আটক করে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি পুলিশি হেফাজতে আছেন।

হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

   

About

Popular Links

x