Friday, June 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রিয় দল হারলেও মন ভালো করবেন ৩ উপায়ে

ফুটবল শুধু মাঠের ৯০ মিনিটের লড়াই নয়, এটি কোটি মানুষের আবেগ

আপডেট : ১৯ জুন ২০২৬, ০৪:১৭ পিএম

ফুটবল শুধু মাঠের ৯০ মিনিটের লড়াই নয়, এটি কোটি মানুষের আবেগ, ভালোবাসা ও আনন্দের একটি অংশ। প্রিয় দলের জার্সি পরে খেলা দেখা, গোলের মুহূর্তে উচ্ছ্বাস করা কিংবা বন্ধুদের সঙ্গে ম্যাচ নিয়ে আলোচনা, সবকিছুতেই জড়িয়ে থাকে আলাদা অনুভূতি। তাই সেই প্রিয় দল হেরে গেলে মন খারাপ হওয়াটাও স্বাভাবিক।

তবে একটি ম্যাচের হার যেন আপনার পুরো দিনের আনন্দ নষ্ট না করে। হতাশা কাটিয়ে উঠতে পারেন সহজ কিছু উপায়ে:

১. অনুভূতিকে স্বাভাবিকভাবে গ্রহণ করুন

প্রিয় দলের হার কষ্ট দিলে সেটি লুকানোর কিছু নেই। কিছু সময় মন খারাপ হতে পারে, হতাশাও আসতে পারে। নিজের আবেগকে সময় দিন। ম্যাচের ফল মেনে নিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টা করুন। মনে রাখুন, ফুটবলে জয়-পরাজয় দুটোই আছে। বড় বড় দল ও কিংবদন্তি খেলোয়াড়দেরও হার মেনে নিতে হয়।

২. নেতিবাচক আলোচনা থেকে কিছু সময় দূরে থাকুন

হারার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা, ট্রল বা বিদ্রূপমূলক পোস্ট মন আরও খারাপ করে দিতে পারে। তাই কিছু সময়ের জন্য এসব থেকে দূরে থাকুন। প্রিয় গান শোনা, সিনেমা দেখা, বই পড়া কিংবা পরিবারের সঙ্গে সময় কাটানো মন ভালো করার কার্যকর উপায় হতে পারে।

৩. হারের বদলে দলের ভালো মুহূর্ত মনে করুন

আমরা অনেক সময় পরাজয়ের পর শুধু ভুলগুলো নিয়েই ভাবি। কিন্তু একটি ম্যাচে নিশ্চয়ই কিছু ভালো মুহূর্ত ছিল, কোনো সুন্দর গোল, দুর্দান্ত আক্রমণ, প্রিয় খেলোয়াড়ের অসাধারণ পারফরম্যান্স কিংবা দলের লড়াই। এসব ইতিবাচক মুহূর্ত মনে করুন। কারণ একজন সত্যিকারের সমর্থকের ভালোবাসা শুধু জয়ের দিনে নয়, হারের দিনেও প্রকাশ পায়।

ফুটবলের সৌন্দর্যই হলো, একটি ম্যাচ শেষ মানেই গল্প শেষ নয়। সামনে আবার নতুন ম্যাচ, নতুন আশা আর নতুন আনন্দের সুযোগ অপেক্ষা করে আছে।

 

   

About

Popular Links

x