Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাকিব আল হাসান: আমার এতো দল পরিবর্তন করার শখ নেই, ইচ্ছা নেই

এসময় আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন নিষিদ্ধ, তাই বলে আজীবন নিষিদ্ধ থাকবে নাকি? দেশের একটা বড় অংশকে তো দাবিয়ে রাখতে পারবেন না?’

আপডেট : ০৩ মে ২০২৬, ০২:০৯ পিএম

বর্তমানে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত সময় পার করছেন দেশের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান।

সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশে ফেরা থেকে শুরু করে সমসাময়িক বিভিন্ন বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।

বারবার দল পরিবর্তনের কোনো ইচ্ছা তার মাঝে নেই জানিয়ে তিনি বলেন, “আমার এত দল পরিবর্তন করার শখ নেই, ইচ্ছা নেই এবং কোনো কালেও ছিল না। আমি এই জিনিস কখনও করিনি।”

বর্তমানে আওয়ামী লীগ প্রসঙ্গে ওই সাক্ষাৎকারে তাকে বলতে দেখা যায়, এখন নিষিদ্ধ (আওয়ামী লীগ), তাই বলে আজীবন নিষিদ্ধ থাকবে নাকি? আজীবন কি কেউ কাউকে নিষিদ্ধ করে রাখতে পারে! এটা তো মানুষের গণতান্ত্রিক অধিকার। দেশের একটা বড় অংশকে তো দাবিয়ে রাখতে পারবেন না।

এসময় তিনি হয়রানি না করা হবে না, এমন নিশ্চয়তা পেলে খুব দ্রুতই দেশে ফিরবেন বলেও আশাপ্রকাশ করেন।

তিনি বলেন, “কালকে যদি আমাকে হয়রানি করা হবে না, এ নিশ্চয়তা দেওয়া হয়, তাহলে পরশুই দেশে ফিরব।”

   

About

Popular Links

x