Tuesday, July 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন

অনুষ্ঠানে প্রো-ভিসি বলেন, রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম বাংলা ভাষাকেই সমৃদ্ধ করেনি, বিশ্বসাহিত্যের ভান্ডারেও যুক্ত করেছে নতুন মাত্রা

আপডেট : ০৮ মে ২০২৬, ০৫:৩৮ পিএম

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ২৫ শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিক উদযাপন করা হয়েছে।

শুক্রবার (৮ মে) সকাল ৮.৩০ মিনিটে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদারের সার্বিক দিকনির্দেশনায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এ স্থাপিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ, ছাত্রহল ও ছাত্রীহলের প্রভোস্ট ও হাউজ টিউটরসহ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর বলেন, “বাংলা সাহিত্য ও বিশ্বমানবতার এক অনন্য দিশারী রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিক আজ। এই দিনটি কেবল একজন কবির জন্মদিন নয়; এটি আমাদের সংস্কৃতি, মানবতা ও জাগরণের এক মহামিলনের দিন। রবীন্দ্রনাথ ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। তিনি একাধারে কবি, সাহিত্যিক, সঙ্গীতস্রষ্টা, শিক্ষাবিদ, দার্শনিক এবং মানবতাবাদী চিন্তক। তার সৃষ্টিকর্ম কেবল বাংলা ভাষাকেই সমৃদ্ধ করেনি, বিশ্বসাহিত্যের ভান্ডারেও যুক্ত করেছে নতুন মাত্রা।”

প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া আরও বলেন, “একজন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য হিসেবে আমি বিশেষভাবে স্মরণ করতে চাই তার শিক্ষাদর্শনকে। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বাস করতেন, শিক্ষা কেবল পাঠ্যবইয়ের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, শিক্ষা হলো মানুষকে মানুষ করে তোলার প্রক্রিয়া। প্রকৃতি, শিল্প, সাহিত্য ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে তিনি যে শিক্ষার স্বপ্ন দেখেছিলেন, তা আজও আধুনিক শিক্ষাব্যবস্থার জন্য প্রাসঙ্গিক ও অনুপ্রেরণাদায়ক। এরপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।”

এছাড়াও সিরাজগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া। এরপর জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সঙ্গীত ও নৃত্য  পরিবেশন করেন।

   

About

Popular Links

x