Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

তিনি দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকার নিউক্যাসল শহরে ব্যবসা করতেন

আপডেট : ১০ মে ২০২৬, ০৪:৫৩ পিএম

দক্ষিণ আফ্রিকায় প্রকাশ্যে সুমন মিয়া (৩৫) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। 

শনিবার (৯ মে) স্থানীয় সময় বিকালে আফ্রিকায় নিজ গাড়ির ভেতরে থাকা অবস্থায় সন্ত্রাসীরা গুলি চালিয়ে তাকে হত্যা করে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

নিহত সুমন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামের মইজ উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন দক্ষিণ আফ্রিকার নিউক্যাসল শহরে ব্যবসা করতেন। 

সুমন তিন বছর আগে বাংলাদেশে এসে বিয়ে করেছিলেন। তার দুই বছর বয়সী ছেলে সন্তান রয়েছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, “বিষয়টি জানতে পেরে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল। নিহতের লাশ বাংলাদেশে আনার ক্ষেত্রে তার পরিবারকে সহযোগিতা করা হবে।”

   

About

Popular Links

x