Saturday, July 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাস চাপায় প্রাণ গেল বাবা-ছেলের

কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ 

আপডেট : ১২ মে ২০২৬, ০৫:০৭ পিএম

ফেনীতে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১২ মে) সকাল আনুমানিক ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাফিজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।   

নিহতরা হলেন ফেনী ডায়াবেটিস হাসপাতালে কর্মরত অ্যাম্বুলেন্স চালক নুরুল আলম এবং তার ছেলে নুর হাসনাত নিরব। তাদের বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলা রাজাপুর এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কর্মস্থল থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে হাফিজিয়া এলাকায় একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজুল আজিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল এর মর্গে রাখা হয়েছে।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে গভীর শোক ও ক্ষোভ বিরাজ করছে।

   

About

Popular Links

x