Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঈদ উপলক্ষে ২৪ ঘণ্টা খোলা থাকবে ফিলিং স্টেশন

ঈদের দিনসহ আগের সাত দিন এবং পরের পাঁচ দিন সিএনজি স্টেশন চালু থাকবে

আপডেট : ১৮ মে ২০২৬, ০২:০১ পিএম

ঈদ-উল-আজহায় নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে দেশের সব ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সম্প্রতি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পেট্রোবাংলার চেয়ারম্যানকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত মোট ১৩ দিন দেশের সব সিএনজি ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখতে হবে। ঈদের সময় মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং যাত্রীদের যাতায়াত সহজ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারের নির্দেশনা অনুযায়ী, ঈদের দিনসহ আগের সাত দিন এবং পরের পাঁচ দিন সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা চালু থাকবে।

প্রসঙ্গত, ঈদ-উল-আজহায় সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সরকারি-আধাসরকারি সব অফিস বন্ধ থাকবে।

তবে ছুটির আগে ২৩ ও ২৪ মে সরকারি অফিস খোলা থাকবে বলে মন্ত্রিসভার সিদ্ধান্তে জানানো হয়েছে। এ ছাড়া ঈদ উপলক্ষে ধাপে ধাপে ছুটি হবে পোশাক কারখানাগুলো।

   

About

Popular Links

x