Tuesday, November 03, 2026

সেকশন

English
Dhaka Tribune

৪ দিন গ্যাস সরবরাহ বন্ধের গুজবে বিভ্রান্ত না হতে পেট্রোবাংলার আহ্বান

মঙ্গলবার (৩ নভেম্বর) নতুন এক বার্তায় এ আহ্বান জানায় পেট্রোবাংলা

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পিএম

আগামী চার দিন দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, এমন গুজবে বিভ্রান্ত না হতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)।

মঙ্গলবার (৩ নভেম্বর) এক বার্তায় এ আহ্বান জানায় পেট্রোবাংলা।

গত ১ নভেম্বর এক সংবাদবিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা জানিয়েছিল, জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দুটি এলএনজি টার্মিনালের সামিট এলএনজি টার্মিনালের রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ রয়েছে। এ কারণে আগামী চার দিন দৈনিক গ্যাস সরবরাহ ২,৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ২,২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে।

এ সময়ে কোনো কোনো এলাকায় সাময়িকভাবে গ্যাসের সরবরাহ কমে গিয়ে স্বল্পচাপ দেখা দিতে পারে বলে উল্লেখ করা হয় ওই বিজ্ঞপ্তিতে।

তবে এ বিজ্ঞপ্তিটি প্রকাশ হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ৪দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে গুজব ছড়িয়ে পড়ে। 

যদিও বিজ্ঞপ্তিটিতে গ্যাস সরবরাহ বন্ধ থাকার কথা কোথাও বলা হয়নি, স্বল্পচাপের কথা বলা হয়েছে বলে নতুন বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে।

   

About

Popular Links

x