Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঈদযাত্রার আগেই যমুনা সেতু মহাসড়কে যানজট

টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কের ৭ কিলোমিটার অংশে যানজটের সৃষ্টি হয়

আপডেট : ২২ মে ২০২৬, ০৫:৪২ পিএম

ঈদযাত্রার আগেই যমুনা সেতুর উপর একাধিক গাড়ির দুর্ঘটনা ও অতিরিক্ত যানবাহনেরর চাপে টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কের ৭ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।

শুক্রবার (২২ মে) ভোররাত থেকে সকাল ১১টা পর্যন্ত সেতুর পূর্বপ্রান্ত থেকে কালিহাতী উপজেলার সল্লা পর্যন্ত এ যানজট হয়। এতে ঘরমুখো মানুষ ও যানবাহনের চালকরা বিপাকে পড়েন। তবে যানজট নিরসনে পুলিশ কাজ করে।

যমুনা সেতু বিভাভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, শুক্রবার ভোররাতে সেতুর উপর দুটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। সেগুলো উদ্ধার করার সময় সেতু থেকে ঢাকামুখী লেনে গাড়ি সারি সৃষ্টি হয়। পরে সকাল সাড়ে ৭টা নাগাদ সেতুর উপরে  আরেকটি  দুর্ঘটনা ঘটলে সেখান থেকে গাড়ি সরাতে সময় লাগে। এতে মহাসড়কের সল্লা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের সহযোগিতায় বেলা ১১ টার দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

 

   

About

Popular Links

x